Breaking News

দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক চলে গেলেন ফেরার দেশে

 


দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই। শুক্রবার  
২১-0৮-২০২০ দিবাগত রাত ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃণাল হক ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার রাতে সুগার লেভেল ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

সারাদেশে বেশ কিছু ভাস্কর্য নির্মাণ করেছেন মৃণাল হক। এর মধ্যে মতিঝিলের ‘বক’ ভাস্কর্য,, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার,, রাজারবাগ পুলিশ লাইনের ‘দুর্জয়’,, রাজধানীর পরিবাগের বিটিসিএল ভবনের সামনে নির্মিত ‘জননী ও গর্বিত বর্ণমালা’ উল্লেখযোগ্য।

তবে তার নির্মিত সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের অনুকরণে নির্মিত ভাস্কর্যটি সমালোচনার মুখে পড়ে। পরবর্তীতে সেটি সরিয়ে নেয়া হয়।



No comments